দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
Admin
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৭:১৮ পিএম
আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২০ এএম
মঙ্গলবার (২৯ জুলাই) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
খাদ্য উপদেষ্টা জানান, খাদ্য ব্যবস্থার রূপান্তরের যাত্রায় বাংলাদেশ ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি বলেন, “আমরা প্রধান খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি এবং একটি পুষ্টি-সংবেদনশীল নীতি কাঠামো চালু করেছি — যা অনেক দেশের জন্য শিক্ষণীয় হতে পারে।”
তবে তিনি সতর্ক করে বলেন, এখনো নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। “আমাদের কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। খাদ্য অপচয় এবং ক্ষতির হার কমানো সম্ভব হয়নি। সেই সঙ্গে পরিবেশগত হুমকি যেমন লবণাক্ততা, খরা ও বন্যাও বেড়েই চলেছে,” বলেন আলী ইমাম মজুমদার।
তিনি আরও বলেন, “২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনের জন্য সময় খুবই কম। এই লক্ষ্য পূরণে খাদ্য ব্যবস্থার রূপান্তর এখন সময়ের চেয়ে জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে।”
বাংলাদেশ দক্ষিণ এশিয়া ও অন্যান্য এশীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করতে প্রস্তুত বলে জানান তিনি। “খাদ্য ব্যবস্থার রূপান্তর শুধু কী উৎপাদন করি তা নয়, বরং কীভাবে পুষ্টি নিশ্চিত করা যায়, পরিবেশ রক্ষা করা যায় এবং উৎপাদকদের ক্ষমতায়ন করা যায়— এ বিষয়গুলোর ওপর নির্ভর করে,” যোগ করেন উপদেষ্টা।
সবার উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, “নীতির ঘোষণার বাইরে গিয়ে বাস্তবায়নে এগিয়ে আসুন, বিনিয়োগে অংশ নিন এবং বাংলাদেশের সঙ্গে এই অগ্রযাত্রায় যুক্ত হোন।”
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team